,

অবিলম্বে নির্বাচন দাবি ফখরুলের

004_237028নিউজ ডেস্ক : দেশে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যে সরকার আছে তারা নির্বাচিত সরকার নয়। সুতরাং অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, সুষ্ঠু নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ নির্বাচন হওয়া দরকার।’

আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচদিনের সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও ছাড়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রশ্ন শুধু নির্বাচনের নয়, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার। এখন দেশে কোনো গণতন্ত্র নেই। এই সরকার একটা একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ওপরে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। পঞ্চদশ সংশোধনীর পর থেকে গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। এরই মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন হয়ে গেছে। তার পর থেকে গণতন্ত্র আস্তে আস্তে বিদায় নিয়েছে। আমাদের এই সংগ্রাম গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য। সেই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। সেখানে আমরা সাড়া পেয়েছি, ৫ জানুয়ারির নির্বাচন সব রাজনৈতিক দল বয়কট করেছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, যেসব রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে, তারা অবশ্যই একমত হয়ে বর্তমানে যে স্বৈরাচারী শাসক বাংলাদেশের ওপর চেপে বসেছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ আন্দোলন করবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে