,

হিলারি সুস্থ ও যোগ্য : ডাক্তারের অভিমত

hillary-dncআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন সুস্থ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের যোগ্য। তার ডাক্তাররা বুধবার এ কথা বলেন।
হিলারির প্রচারণা শিবির থেকে তার স্বাস্থ্য সম্পর্কিত সর্বশেষ বিবৃতিতে এ কথা বলা হয়।
এতে আরো বলা হয়, নিউমোনিয়া ধরা পড়ার পর তার স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি ঘটছে।
নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রকাশের পর ডেমোক্রেটিক দল থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়।

৯/১১ হামলা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে হিলারি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এরপর তিনি নিউইয়র্কে মেয়ের বাসায় বিশ্রাম নেন। ওই সময়ে তার ডাক্তারদের বরাত দিয়ে বলা হয়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত।

তারা বলেন, তার মানসিক অবস্থা চমৎকার। ডাক্তারি পরীক্ষায় সবকিছুই স্বাভাবিক পাওয়া গেছে। প্রয়োজনীয় বিশ্রাম ওষুধে তিনি সেরে উঠেছেন।

হিলারির সহযোগিরা বলছেন, বৃহস্পতিবার তিনি প্রচারণায় ফিরবেন।উল্লেখ্য, এবারে প্রেসিডেন্ট প্রার্থী দুজনই যথেষ্ট বয়স্ক হওয়ায় উভয়ের চিকিৎসা সংক্রান্ত আরো তথ্য জানানোর বিষয়ে দুটি দলের ওপরই প্রচন্ড চাপ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা