,

চুলবুল আসছেন, এবার জানালেন সালমান খান

chulবিনোদন ডেস্ক : বলিউডে ফের আসছে চুলবুল পান্ডে। আরবাজ খানের পরিচালনায় আরও একবার পর্দায় দেখা যাবে সালমান খানকে। দাবাং এর প্রিকুয়াল দাবাং থ্রি।

চুলবুল পান্ডে ইস ব্যাক। আবার পর্দায় আসছে দাবাং থ্রি। তবে দাবাং থ্রি কোনও সিকুয়েল নয়, প্রিকুয়াল। চুলবুল পান্ডে কীভাবে চুলবুল পান্ডে অর্থাত্‍ একজন দুর্নীতিগ্রস্থ পুলিস অফিসার হল সেই গল্পই উঠে আসবে এই ছবিতে। আর নায়িকা থাকবেন সোনাক্ষী সিনহাই, জানিয়েছেন সলমন। তবে সল্লুভাই বললে কি হবে? বেশ চিন্তায় সোনাক্ষী সিনহা। দাবাং গার্লের তকমাটা এবার বোধহয় ভাগ হতে চলেছে।

প্রথমে শোনা যাচ্ছিল পরিনীতি চোপড়া আসতে পারেন সোনার জায়গায়। পরিচালক আরবাজ খান বলেছেন সোনাক্ষী থাকছেই ছবিতে। তবে সোনাকে স্ক্রিন শেয়ার করতে হবে অন্য অভিনেত্রীর সঙ্গে।
আর সেই অভিনেত্রীর চরিত্র নাকি ছবিতে সোনাক্ষীর থেকে বেশী গুরুত্বপূর্ণ। এই সেকেন্ড লিড চরিত্রটিকে পর্দায় সলমন খানের অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে। এই দ্বিতীয় লিডে দেখা যেতে পারে অ্যামি জ্যাকসনকে। সালমানের ডিজাইনার ASHLEY REBELLO ইনস্টাগ্রামে অ্যামির ছবি পোস্ট করে এমনটাই ইঙ্গিতই দিয়েছেন। হ্যাশট্যাগে লিখেছেন “দাবাং ৩ হিরোইন’।

বলিউডে সোনার আত্মপ্রকাশ দাবাং ছবিতেই। আর সেই তকমাতেই ভাগ পড়ছে, চিন্তিত তো হবেনই। আরবাজকে তাঁর রোল জোরদার করতে অনুরোধ করেছেন সোনাক্ষী। দাবাং টুর ডিরেক্টর আরবাজ খান ফ্যানদের জানিয়েছেন আর একটু অপেক্ষা করার জন্য। কবীর খানের টিউবলাইটের শুটিং সেরেই ভাইজান মন দেবেন দাবাং প্রিকুয়ালের জন্য। ২০১৭ তে আসতে চলেছে দাবাং থ্রি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা