,

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া টিভি অভিনেত্রীদের তালিকায় প্রিয়াঙ্কা

priyankaবিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়ার আন্তর্জাতিক খ্যাতি বাড়ছে তো বাড়ছেই। সবাই এখন তাঁর ‘কোয়ান্টিকো টু’ সিরিজের জন্য অপেক্ষা করছে। এরই মধ্যে প্রিয়াঙ্কা পেলেন দারুণ আরেকটি খবর।
১১ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে তিনি স্থান করে নিয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া টেলিভিশন অভিনেত্রীদের তালিকায়। ফোর্বস ম্যাগাজিনের করা এ তালিকায় তিনি অষ্টম।
আর এর মাধ্যমেই প্রিয়াঙ্কা ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীতে পরিণত হলেন। এর আগে ফোর্বসের করা সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় দীপিকা পাড়ুকোন দশম হয়েছিলেন। দীপিকার আয় ছিল ১০ মিলিয়ন ডলার।
প্রিয়াঙ্কা এখন ‘কোয়ান্টিকো টু’ নিয়ে ব্যস্ত। সেপ্টেম্বরের শেষদিকে এবিসি টিভিতে এটির প্রচার শুরু হবে। এ ছাড়া সামনে মুক্তি পাবে প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’। এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ডোয়াইন জনসন ও জ্যাক এফরন।

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া টিভি অভিনেত্রীদের তালিকা

১। সোফিয়া ভারগারা – ৪৩ মিলিয়ন ডলার
২। ক্যালি কোকো – ২৪.৫ মিলিয়ন ডলার
৩। মিন্ডি কেলিং – ১৫ মিলিয়ন ডলার
৪। অ্যালেন পম্পেও ও মারিশকা হার্গিটে – ১৪.৫ মিলিয়ন ডলার
৬। কেরি ওয়াশিংটন – ১৩.৫ মিলিয়ন ডলার
৭। স্টানা কাতিস – ১২ মিলিয়ন ডলার
৮। প্রিয়াঙ্কা চোপড়া – ১১ মিলিয়ন ডলার
৯। জুলিয়ানা মার্গলিস – ১০.৫ মিলিয়ন ডলার
১০। জুলি বোয়েন – ১০ মিলিয়ন ডলার

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা