,

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল সামরিক চুক্তি

 

আন্তর্জাতিক ডেস্ক : যু্ক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ১০ বছর মেয়াদি বড় ধরনের সামরিক চুক্তি হয়েছে।চুক্তি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েলকে ৩ হাজার ৮০০ কোটি ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।১০ মাস আলোচনা শেষে বুধবার ইসরায়েলের ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাবক নাজেল ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী টম শ্যানন এ-সংক্রান্ত ‘দ্য মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং` (এমওইউ)-এ স্বাক্ষর করেন।

israil1473935298

চুক্তি স্বাক্ষরের সময় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস বলেন, এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।চুক্তি অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েল প্রতি বছর ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা পাবে। আগে এ সহায়তা ছিল ৩১০ কোটি ডলারের। এর পাশাপাশি ক্ষেপণাস্ত্র সহায়তা খাতে ইসরায়েল ৫ লাখ ডলার পাবে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সামরিক সহায়তার দিক থেকে রেকর্ড পরিমাণ অর্থ সহায়তার চুক্তি হলেও এতে নাখোশ ইসরায়েল। তারা আরো সাড়ে ৪ কোটি মার্কিন ডলারের সহায়তা চেয়েছিল ৷ এ ছাড়া নতুন কোনো যুদ্ধে না জড়ালে মার্কিন কংগ্রেসের কাছে অতিরিক্ত সামরিক সহায়তার আবেদন না করার ব্যাপারে সম্মত হতে হয়েছে ইসরায়েলকে।

চুক্তি সই হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আমি আস্থাশীল যে, নতুন এমওইউ প্রতিবেশী বিপজ্জনক রাষ্ট্রগুলো থেকে ইসরায়েলকে রক্ষা করতে নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা