,

এমন গোলও উদযাপন করলেন না রোনালদো!

ronaldoস্পোর্টস ডেস্ক : কানের পাশ দিয়ে গুলি চলে যাওয়া বুঝি একেই বলে! হারতে বসেছিল রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তের নাটকে দুই গোল করে হারিয়েছে স্পোর্টিং লিসবনকে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা বর্তমান চ্যাম্পিয়নদের জন্য হলো আতঙ্ক জাগানিয়া। দলকে রক্ষা করা ক্রিস্তিয়ানো রোনালদো তাই হুশিয়ারি দিলেন। বললেন, ২-১ গোলের জয়ের এই ম্যাচ সতর্ক বার্তা। উন্নতি না করলে সামনে দুঃখ আছে রিয়াল মাদ্রিদের কপালে। তবে এই ম্যাচে বাল্যকালের দলের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ গোল করার পরও উদযাপন করেননি রোনালদো।

“এটা আমাদের জন্য সতর্ক বার্তা। আমরা বুঝতে পারলাম এমন আলগোছে কোনো ম্যাচ আমাদের আর শুরু করা যাবে না। কারণ, আমরা এমনটা করলে অন্যরা আমাদের বোকা বানিয়ে ছাড়বে-” নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে কঠিন ম্যাচের পর বলেছেন রোনালদো।

৩বারের ফিফা বিশ্ব বর্ষসেরা ফুটবলার রোনালদো ৮৯ মিনিটে করেছেন সমতা আনা গোল। বিরতির পর ব্রুনো সিজারের গোলে পর্তুগালের ক্লাবটি লিড নিয়েছিল। আর স্টপেজ টাইমে আলভারো মোরোতার গোল জিতিয়েছে রিয়ালকে।

প্রত্যেক গোলের পর রোনালদোর উদযাপন থাকে। একেক সময় একেক রকম। কিন্তু স্পোর্টিংয়ের হাত থেকে জেতা ম্যাচ কেড়ে নেওয়া গোল করেও উদযাপন করেননি। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দুবারের দেখায় দুবারই গোল করেছিলেন স্পোর্টিংয়ের বিপক্ষে। রিয়ালের হয়ে প্রথম দেখায়ও করলেন। মাত্র ১২ বছর বয়সে এই ক্লাবে ফুটবলার হতে গিয়েছিলেন রোনালদো, ১৮ বছর পর্যন্ত ছিলেন ওখানেই। যে ক্লাব তাকে ফুটবলার বানিয়েছে, একদিন বিশ্ব সেরা হওয়ার পথ করে দিয়েছে সেই স্পোর্টিংয়ের বিপক্ষে উৎসব করা সাজে? অতীত তো আর ভুলে যেতে পারেন না রোনালদো। তাই এমন দামী গোলের পরও নেউ কোনো উদযাপন। আছে স্পোর্টিংয়ের জন্য সম্মান।

“ওটা গুরুত্বপূর্ণ গোল ছিল। খেলা তো প্রায় শেষই হয়ে গিয়েছিল। এক মিনিট বাকি ছিল। আমরা এমন দলের বিপক্ষে খেলেছে যাদের খেলা আমাকে অবাক করেনি। তারা ভালো খেলতে চেয়েছে। আমাদের জন্য সব কঠিন করে দিতে চেয়েছে-” স্পোর্টিংয়ের জন্য সমীহ নিয়ে কথা শেষ করেন রোনালদো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে