,

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে মাদকসহ ২ যুবক আটক

picture-01গতকাল ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ এমদাদুল হক এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০:৫০ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ বোতল হুইস্কি, ২ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন- মোঃ রাকিব মিয়া (২১), পিতা- মৃত তাহের মিয়া এবং মোঃ কালু মিয়া(২০), পিতা- মোঃ ফজল মিয়া, উভয়ের গ্রাম ও ডাকঘর ঃ ভাদুগড়, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য সীমান্ত ফাঁড়ীর দিনভর অভিযানে ৬৩ বোতল নেশা জাতীয় স্কফ সিরাপ এবং ২৯ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা