,

নবীনগরে ভুয়া এসআই আটক

arestনিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলনা পিস্তলসহ সবুজ (২৮) নামে পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বড়াইল ইউনিয়নের মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়।

সবুজ কুমিল্লার লাকসাম উপজেলার কোয়ার শ্রীপুকুরপাড় এলাকার গুলজার মিয়ার ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ আমাদের কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে এসআই সেজে সবুজ মধ্যপাড়া গ্রামে মৃত উমর ফারুকের বাড়িতে ভুয়া ওয়ারেন্ট নিয়ে গিয়ে তার ছেলে জনিকে গ্রেফতারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে জনির পরিবারের লোকজন বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে জানান। পরে সবুজের পোশাকে এসআই ব্যাজ না দেখে সন্দেহ হওয়ায় চেয়ারম্যান তাকে আটক করে নবীনগর থানায় নিয়ে আসেন।
ওসি আরো জানান, সবুজ পুলিশের কোনো লোক নয়। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা