,

রোনালদোকে হটিয়ে শীর্ষস্থান এখন মেসির

messiস্পোর্টস ডেস্ক : বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে মাঠে নেমেই হ্যাটট্রিক করেছেন। আর এই হ্যাটট্রিকের এই কাতালান সুপারস্টার মধ্যদিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ ৫টি হ্যাটট্রিককে টপকে এখন এককভাবে শীর্ষে মেসি। আর্জেন্টিনার এই দলপতি সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সেল্টিকের বিপক্ষে হ্যাটট্রিক করে সর্বোচ্চ ৬টি হ্যাটট্রিকের মালিক হলেন।

সেল্টিকের বিপক্ষে মেসির দুর্দান্ত হ্যাটট্রিকেই লুইস এনরিকের বার্সা জিতেছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে।

সেল্টিকের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটে নিজের প্রথম গোলটি করেন মেসি। ২৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। আর খেলার ৬০ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।

চ্যাম্পিয়ন্স লিগের আসরে পাঁচটি হ্যাটট্রিক আছে রোনালদোর। তিনটি করে হ্যাটট্রিক পেয়েছেন জার্মানির মারিও গোমেজ, ইতালির ফিলিপ্পো ইনজাঘি এবং ব্রাজিলের লুইজ আদ্রিয়ানো। দুটি করে হ্যাটট্রিক করেছেন আরও ১২ জন ফুটবলার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা