ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশে ৭ দিনেই র্শীষ এক কর্মকর্তার বদলীর আদেশ!
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পদোন্নতি হয়ে ছিলো প্রায় ৫ মাস আগে। পদায়নও হয় ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কিন্তু চেয়ার শূন্য না হওয়ায় দায়িত্ব মিল ছিলোনা তার। দীর্ঘ প্রতীক্ষার পর চেয়ার পেলেও সাত দিনের মাথায় মিললো আবার বদলীর আদেশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন’র এই বদলী জেলায় আলোচিত ব্যাপার হয়ে দাড়িয়েছে। চেয়ারে বসতে না বসতেই কি কারণে তাকে আবার বদলী হতে হলো তা প্রশ্নের জন্ম দেয়। যদিও বদলীর আদেশে জনস্বার্থের কথা বলা হয়েছে। যদিও তার বিরুদ্বে কোন অভিযোগ নেই। বরং জনমুখী পুলিশিংএর জন্যে তিনি সকল স্তরের মানুষের কাছে প্রশংসিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান চলতি বছরে ৫ ই এপ্রিল। এরপর ১১ ই এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্তি পুলিশ সুপার হিসেবে তাকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু জেলার অতিরিক্ত পুলিশ সুপারের পদ শূন্য না হওয়ায় চেয়ারে বসতে পার ছিলেন না তিনি। শাহরিয়ার আল মামুনের পদোন্নতির দু’দিন আগে পুলিশ সুপার পদে পদোন্নতি পান জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ। ২৭ শে জুন তাকে চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) পদায়ন করা হয়। এম এ মাসুদ তার নতুন কর্মস্থলে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্ব ছাড়েন ২৮ শে আগষ্ট।
ঐদিনই শাহরিয়ার আল মামুন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পান। পদায়নের প্রায় ৫ মাস পর দায়িত্ব পান তিনি। এর এক সপ্তাহ পর আচমকা তার বদলীর আদেশ হয়। ৪ ঠা সেপ্টেম্বর তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশে বদলী করা হয়। ৮ ই সেপ্টেম্বর তিনি দায়িত্ব বুঝিয়ে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে বদলী হয়ে আসা মো. ইকবাল হোসাইনের কাছে। দীর্ঘ অপেক্ষার পর দায়িত্ব পেয়ে চেয়ারে বসতে না বসতে আবার তার বদলী জেলার পুলিশ প্রশাসন ও সাধারনের মধ্যে আলোচনার ঝড় উঠে। পদোন্নতি ও পোষ্টিং পাওয়ার পর প্রায় ৫ মাস দায়িত্ব নেয়ার অপেক্ষায় তিনি ব্রাহ্মণবাড়িয়াতেই ছিলেন। এই সময়ের মধ্যেই বা কেন তাকে বদলী করা হয়নি। দায়িত্ব নিতে না নিতেই কেন বা তাকে বদলী করা হলো এমন নানা প্রশ্নের জন্ম হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল এ যোগদান করার পূর্বে তিনি এই জেলার নবীনগর সার্কেলও দায়িত্ব পালন করছেন। পাশপাশি সদর সার্কেলে দায়িত্ব পালন করার সময় সদর মডেল থানায় অতিরিক্ত দায়িত্বেও ছিলেন। তবে সদর সার্কেলে দায়িত্ব পালন করার সময় সরাইল-নাছিরনগর সড়কে ডাকাতি বন্ধ, আশুগঞ্জে পিতার হাতে দুই শিশু কন্যা হত্যা উদঘাটন,নাছিরনগরে স্কুল ছাত্রীকে আপত্তিকর ভিডিও চিত্র ধারণকারীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার,গরু চুরি বন্ধ, গ্রামীণ সংর্ঘষ বন্ধে সচেতনতা, একাধিক জনগুরত্বপূর্ণ ও রহস্যজনক মামলার উদঘাটনসহ কমিনিটি পুলিশিং সার্ভিসকে জনগনের কাছে পৌছে দেওয়ার জন্য পুরো জেলা প্রশংসিত ছিলেন।
এ বিষয়ে শাহরিয়ার আল মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন কর্তৃপক্ষ ভালো মনে করেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন।











