,

শাকিব কোরবানি দেন ‘ভুলগুলো’, বুবলী ‘মনের পশু’

sakib_n_bubliবিনোদন ডেস্ক : কোরবানির ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে গরু-ছাগল কিনেছেন তারকারা। কেউ কেউ একাধিক পশু কোরবানি দিচ্ছেন। তবে ঈদুল আজহা মানে শুধু পশু কোরবানি নয়, মনের পশুকে কোরবানি দেওয়াকেও বোঝায়। নায়ক শাকিব খান ও নবাগত নায়িকা শবনম বুবলী জানালেন অন্য রকম কোরবানির কথা।

শাকিব খান বলেন, ‘ছোটবেলা থেকে বাবার সঙ্গে কোরবানির গরু কিনতে যেতাম। এখন আর আগের মতো কোরবানির হাটে যাওয়া হয় না। বাবা একাই গরু কিনে আনেন। সবাইকে নিয়ে গরু কোরবানির মধ্যে একটা আনন্দ আছে। আবার গরিবদের মধ্যে কোরবানির মাংস বিতরণের মধ্যে আলাদা আনন্দ রয়েছে। প্রতি ঈদেই যেহেতু আমার ছবি মুক্তি পায়, তাই দুপুরের পর বিভিন্ন সিনেমা হলে গিয়ে দূর থেকে অবস্থা বোঝার চেষ্টা করি। যদিও এবারের ঈদটা শুটিংয়ের প্রয়োজনে দেশের বাইরে করতে হচ্ছে।’

কোরবানি নিয়ে শাকিব আরো বলেন, ‘ঈদ মানে শুধু পশু কোরবানি নয়, মনের পশুকেও কোরবানি দিতে হবে। আমি সারা বছরই কোনো না কোনো ছবি নিয়ে ব্যস্ত থাকি। যেহেতু সারা বছরই কাজ করি সুতরাং কিছু ভুলও হয়। আমি কোরবানির ঈদে পেছনের বছরের ভুলগুলোকে কোরবানি দেই। কোরবানির ঈদের পর আবার নতুন করে বছরটা শুরু করি। কারণ আমার ভুলের কারণে হয়তো অনেকেই মন খারাপ করতে পারেন। আমি চাই না, আমার জন্য অন্য কারো ক্ষতি হোক। সবাইকে ঈদের শভেচ্ছা।’

এই ঈদে শাকিব খানের বিপরীতে দুই ছবি দিয়ে অভিষেক হতে যাচ্ছে নবাগত শবনম বুবলীর। কোরবানি নিয়ে তিনি বলেন, ‘বাবা-মা ছোটবেলা থেকে বলতেন, কেনা পশুর পাশে নিজের মনের পশুকে কোরবানি দিতে হয়। তারও আগে মনে রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যাতে অন্য কোনো মানুষের ক্ষতি হয়। আমি প্রতি কোরবানির ঈদে বিষয়টা ভাবি এবং মনে করার চেষ্টা করি আমার কারণে কোনো মানুষের ক্ষতি হয়েছে কি না। যদি কোনো ভুল মনে হতো তা হলে নিজে থেকেই মন খারাপ হতো। আমি এখনো মনে করি মনের পশু কোরবানি করা উচিত।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা