,

পাকিস্তানে ঈদগাহে আত্মঘাতী বোমা হামলায় আহত ১৩

pakistanআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের শিকারপুরের খানপুর তেহশিলে সোমবারের ঈদের নামাজ চলাকালীন সময়ে দুটি পৃথক আত্মঘাতী বোমা হামলায় পাঁচ পুলিশ সহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। তবে পুলিশ সদস্যরা ঈদের মূল জামাতে হামলার চেষ্টা ব্যর্থ করে দেন। এ খবর জানিয়েছে দ্য ডন।

ডন পুলিশের বরাত দিয়ে জানায়, ঈদের জামাত চলাকালীন চার আত্মঘাতী হামলাকারী খানপুরে অনুপ্রবেশ করে। এদের মধ্যে দুইজন ঈদ জামাতের মাঠে হামলার চেষ্টা করে। এদের মধ্যে একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশসহ ১০ জন আহত হন। অপর হামলাকারী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশের সূত্রগুলো।

অপর দুই হামলাকারী ইমামবারগাহ লক্ষ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সন্দেহজনক গতিবিধি লক্ষ করে পুলিশ তাদের বাধা দেয়। তল্লাশির জন্য থামানোর সঙ্গে সঙ্গেই এক হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন। অপর হামলাকারীও একজন আত্মঘাতী বোমা হামলাকারী হতে পারেন সন্দেহে তাকে ঘটনাস্থলে গুলিতে আহত করে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বাহারদিন কেরিও। এ হামলার চেষ্টাকালে ইমামবারগাহের ভিতরে কয়েকশত মুসুল্লি ছিলেন বলেও জানিয়েছেন তিনি। দ্য ডন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা