,

ভারতীয় দলে কোহলিই সবচেয়ে কঞ্জুস!

kohliস্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এখন সবচেয়ে বেশি আয় তাঁরই। মহেন্দ্র সিং ধোনির রাজত্ব দখল করে সবচেয়ে বেশি আয় করছেন বিজ্ঞাপন থেকেও। শত শত কোটি রুপি আয় করা সেই বিরাট কোহলিই নাকি ভারতীয় ড্রেসিংরুমে সবচেয়ে বেশি হাড় কেপ্পন। কোহলির এই কঞ্জুসগিরির চরিত্র ফাঁস করে দিয়েছেন যুবরাজ সিং।

রেডিও মিরচির সঙ্গে এক সাক্ষাৎকারে কোহলির কৃপণতার খবর বলে দিয়েছেন যুবরাজ, ‘বিরাট ভয়ংকর কিপ্টে। যতবারই আমরা বাইরে খেতে গেছি, সব খরচ আমাকেই দিতে হয়েছে। আমাকে তো কখনো কখনো ওকে জোরও করতে হয়েছে টাকা দেওয়ার জন্য।’

কোহলি কৃপণতার দিক দিয়েও সিনিয়র সতীর্থের রেকর্ড ভাঙছেন। যে রেকর্ড আগে আশিস নেহরার ছিল বলে জানিয়েছেন যুবরাজ, ‘আরেকজন বিরাট কিপ্টে হলো আশিস নেহরা। ও যখন বিয়ে করছিল, তখনই বলে বেড়াত টাকা খরচ করতে পারবে না। কারণ ও বউ-বাচ্চা আছে!’
আরও কজন কিপ্টে ক্রিকেটার ছিলেন বা আছে ভারতীয় দলে। তবে সবার নাম বলার সাহস কুলিয়ে উঠতে পারেননি যুবরাজ। উপস্থাপক তখন খোঁচা মেরে আসল তথ্য বের করার চেষ্টা করেছেন। জিজ্ঞেস করেছেন, এঁরা কি সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার বা রাহুল দ্রাবিড়ের মধ্যে কেউ? যুবরাজ সতর্কতার সঙ্গে বাউন্সারটি সামলে বলেছেন, পরের প্রশ্ন করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে