বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কতটা অনিরাপদ, উত্তর খুঁজেছে গার্ডিয়ান

bangladeshস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নিয়ে ইংল্যান্ডের মানুষের মনে এই মুহূর্তে নিশ্চয়ই নানা প্রশ্ন। বিশেষ করে ৩০ সেপ্টেম্বর যেহেতু তাদের ক্রিকেট দল আসছে, পাশাপাশি আসবেন বেশ কিছু ইংলিশ সমর্থকও। অনেকেই জানতে চান, আসলেই কতটা নিরাপদ বা অনিরাপদ বাংলাদেশ? এসব প্রশ্নেরই উত্তর খুঁজেছে ইংল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম গার্ডিয়ান।

গার্ডিয়ানের সহকারী সম্পাদক ও আন্তর্জাতিক-বিষয়ক কলামিস্ট সিমন টিসডাল এ নিয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন লিখেছেন। লেখার শুরুতেই বাংলাদেশে উগ্রবাদীদের উত্থানের একটি চিত্র সংক্ষেপে তুলে ধরেছেন। গত তিন বছরে এসব ঘটনায় ৫০ জনেরও বেশি নিহত হওয়ার কথা উল্লেখ করেছেন।

টিসডাল বলেছেন, নিহত ব্যক্তিদের বেশির ভাগই বাংলাদেশি। গত কয়েক বছরে ভিন্ন চিন্তার ব্লগার, লেখক, ধর্মীয় সংখ্যালঘু, সমকামী আন্দোলনকর্মী, এমনকি শিয়া মুসলিমদের ওপরও একের পর এক সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে। ২০১৫ সাল থেকে এই আক্রমণের ধারা বদলে গিয়ে লক্ষ্যবস্তু হয়ে ওঠেন বিদেশিরা। সবচেয়ে বড় সহিংস ঘটনা ঘটেছে গত জুলাই মাসে, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয়।

শুরুতে পাঠকদের এই ভয়ানক চিত্রের বর্ণনা দিয়েই এরপর থেকে একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছেন টিসডাল।

ক্রিকেট কি সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু?
এর উত্তরে লিখেছেন, রেস্তোরাঁর এই নৃশংস ঘটনার কারণেই পশ্চিমাদের সতর্ক করে দেওয়া হচ্ছে বাংলাদেশে সফরের ব্যাপারে; ভ্রমণের উপলক্ষ ব্যবসা হোক, পর্যটন কিংবা খেলা। তবে এমন নয় বাকিদের তুলনায় ইংল্যান্ডের খেলোয়াড় বা সমর্থকেরা বাড়তি ঝুঁকির মধ্যে আছেন। টেস্ট ও ওয়ানডে সিরিজ বানচাল করে দেওয়ার কোনো সুনির্দিষ্ট ও প্রকাশ্য হুমকিও এখন পর্যন্ত নেই।
টিসডাল লিখেছেন, ক্রিকেটের প্রতি ভালোবাসার কারণে এই সফরে বাংলাদেশের মানুষ আরও বেশি সতর্ক থাকবে, ‘বাংলাদেশিরা ক্রিকেটেরপাগল। নিরাপত্তার কারণে বড় ক্রিকেট খেলিয়ে দেশগুলো পাকিস্তানে যাচ্ছে না। বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই এমন নির্বাসন প্রত্যাশা করে না।’

ব্যক্তিগত নিরাপত্তাঝুঁকি কতটা?
খেলোয়াড়রা না হয় রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা পেল, কিন্তু সমর্থকেরা? ইংল্যান্ড দলের খেলা দেখতে তো অনেক সাধারণ সমর্থকও বাংলাদেশে আসতে চান। তাঁদের নিরাপত্তার বিষয়টি নিয়ে এরপর লিখেছেন টিসডাল।

ইরাক ও সিরিয়াস আইসিসবিরোধী সামরিক অভিযানে যুক্তরাজ্যের সম্পৃক্ততার কারণে ইসলামি স্টেট ব্রিটিশ নাগরিকদেরও লক্ষ্যবস্তু বানিয়েছে বলে লিখেছেন তিনি। তবে বাংলাদেশ সরকার দাবি করছে, দেশটিতে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে আইসিসের কোনো যোগসূত্র নেই। এগুলো দেশের অভ্যন্তরের উগ্রবাদীদের ঘটানো, যাতে মদদ দিচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষরা।

ঢাকা তো বটেই, প্রত্যন্ত অঞ্চলগুলোতেও বিদেশিদের ভ্রমণকে বেশির ভাগ ক্ষেত্রের উষ্ণ অভ্যর্থনার আশ্বাস দেওয়া হয়েছে। সফরকারী সমর্থকদের হোটেল থেকে গাইড, দোভাষী, স্থানীয় মোবাইল ফোন ব্যবহারে সাহায্য নেওয়ার সময় ‘কমন সেন্স’ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন টিসডাল। যেকোনো জায়গায় যেতে ট্যাক্সি বা রিকশা ব্যবহার করতে বলেছেন; রাতে একা একা হাঁটতে বারণ করেছেন।

এসবই আসলে সাধারণ কিছু সতর্কতা, টিসডাল যেটিকে লিখেছেন ‘কমন সেন্স’। এমন নয় বর্তমান পরিস্থিতির কারণে বা শুধু বাংলাদেশে এগুলো ভেবে রাখতে হয়। যেকোনো দেশে, যেকোনো সময়েই সব পর্যটকেরই তা মাথায় রাখা উচিত। এরপরই যেমন টিসডাল লিখেছেন, ‘সন্ত্রাসীদের লক্ষ্যের কথা যদি মাথায় রাখা হয়, তাহলে ঢাকার চেয়ে লন্ডন-প্যারিসে যাওয়াই বরং বেশি ঝামেলার। পৃথিবীর যেখানেই যান, কোনো অঘটনের শিকার তখনই হবেন, যদি আপনি হন সবচেয়ে দুর্ভাগাদের একজন।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত