,

উত্তর কোরিয়ায় নিষিদ্ধ হল নীল রঙের জিন্স!

blue-jeans-banned-in-north-koreaআন্তর্জাতিক ডেস্ক : যদি আপনার মনে বিদেশে বসবাস করতে না পারার জন্য কোন কষ্ট থেকে থাকে তাহলে এখনই নিজেকে ধন্যবাদ দিয়ে ফেলুন! এই পৃথিবীর বুকে এমন কিছু দেশ রয়েছে যেসব দেশের দিকে তাকালে বুঝতে পারবেন, বিদেশের সব কিছুই কিন্তু মধুর হয় না। তেমনই একটি দেশ উত্তর কোরিয়া।

দেশটি যখন উত্তর কোরিয়া এবং তার শাসক স্বৈরাচারী কিম জং উন, তখন আর প্রত্যাশা বলতে আর কী বা থাকতে পারে। সে দেশে যা কিছু নিয়ে মেতে থাকে মানুষ, তার সব কিছুর উপরই রয়েছে কোন না কোন নিষেধাজ্ঞা। কিম জং উনের কারণে সে দেশে টিভি দেখা নিষেধ, গান শোনা নিষেধ। ইন্টারনেট ব্যবহারের তো প্রশ্নই ওঠে না। পরে যদি বহির্বিশ্বের খোলামেলা হাওয়া এসে বিদ্রোহী করে তোলে হয় তার জনতাকে। এখানেই শেষ নয়। শাসকের আদেশে উত্তর কোরিয়ায় বন্ধ হয়েছে মানুষের ধর্মাচরণের স্বাধীনতাও।

মোদ্দা কথা হলো কিম জং উনকেই মানতে হবে দেবতার সমান- ব্যাপারটা অনেকটা এ রকম হয়ে গিয়েছে। সে সব পেরিয়ে এসে আরও একটি খামখেয়ালী নজিরের সম্মুখীন হল উত্তর কোরিয়া। সে দেশে এবার বন্ধ হয়ে গেল নীল রঙের জিন্স পরা! তবে এই নতুন নিষেধাজ্ঞায় কিছুটা হলেও উদার মনোভাবের পরিচয় দিয়েছেন কিম জং উন। জিন্স পরা একেবারে বন্ধ তিনি করে দেননি। ওই দেশে আপাতত মিলছে দুই ধরনের জিন্স: ‘স্লিম ফিট কারা’ এবং ‘লুজ ফিট ওকে’। তবে তা কেবল শুধুই কালো রঙের!

কিন্তু প্রশ্ন হলো নীল রং নিয়ে এত আপত্তি কেন কিং জং উনের? জানা গেছে, কিম মনে করেন, নীল রঙা জিন্স না কি আমেরিকার সাম্রাজ্যবাদের প্রতীক! সেজন্যই শত্রু দেশের পক্ষে যা গর্বের, নিজের দেশে তা নিষিদ্ধ করে দিয়েছেন স্বৈরাচারী এই শাসক! নীল জিন্স পরা নিষিদ্ধ উত্তর কোরিয়ায়! যা দেখা যাচ্ছে, জিন্সের ক্ষেত্রে অন্তত এবার বলতেই পারে উত্তর কোরিয়া, নীল রং ছিল ভীষণ প্রিয়!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা