,

উ. কোরিয়ায় বন্যায় ১৩৩ জনের মৃত্যু

 
আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার সীমান্ত অঞ্চলে বন্যায় এ পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩৯৫ জন নিখোঁজ রয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার পিয়ংইয়ং সরকারের বরাত দিয়ে জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউমেনিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) কার্যালয় থেকে জানানো হয়েছে, বন্যার পানি বেড়ে যাওয়ায় তুমেন নদীর কাছাকাছি এলাকা থেকে প্রায় ১ লাখ ৭ হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে।

koreaflodd_50617
বন্যাকবলিত এলাকার লোকজন কঠিন সময় পার করছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার গণমাধ্যম। বন্যায় ৩৫ হাজার ৫শ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকার প্রায় ৬৯ ভাগ বাড়ি-ঘরই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বন্যায় ১৬ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকার কমপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষের জরুরি সেবা প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা