,

অবশেষে অবসরের সিদ্ধান্ত আফ্রিদির

photo-1473681265স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন শহীদ আফ্রিদি। তবে বিদায় বলেননি আন্তর্জাতিক ক্রিকেটকে। হয়তো আশা ছিল টি-টোয়েন্টিতে আরো কিছু দিন খেলে যাওয়ার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে নিজের নামটি না দেখে হয়তো অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচ খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

২০১০ সালের পর আর টেস্ট খেলেননি আফ্রিদি। ২০১৫ সালের বিশ্বকাপের পর অবসর নিয়েছিলেন ওয়ানডে থেকেও। খেলছিলেন শুধুই টি-টোয়েন্টি ক্রিকেট। সেখানেও বিদায়টা স্মরণীয় করে রাখতে পারলেন না সাবেক এই অধিনায়ক। এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বাংলাদেশের বিপক্ষে হেরে ফাইনালে খেলতে পারেনি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে। সে সময় অনেক সমালোচনার মুখে পড়লেও অবসরের সিদ্ধান্ত নেননি আফ্রিদি। এমনকি কয়েক দিন আগেও বলেছিলেন যে, এখনই ভাবছেন না অবসরের কথা, ‘এখন আমি ঘরোয়া ও কাউন্টি ক্রিকেটে ভালো নৈপুণ্য দেখানোর কথা ভাবছি। যখন মনে হবে যে আমি আর খেলতে পারছি না, তখন আমি নিজে থেকেই অবসরের সিদ্ধান্ত নেব।’

অবসরের সিদ্ধান্ত জানিয়ে আফ্রিদি নিজে অবশ্য এখনো কিছু বলেননি। তাঁর এই অবসরের কথা সাংবাদিকদের জানিয়েছেন পাকিস্তানের নির্বাচক কমিটির এক সদস্য। ইচ্ছা অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফ্রিদি নিজের বিদায়ী ম্যাচ খেলতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন পিসিবির সভাপতি শাহরিয়ার খান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফ্রিদিই খেলেছেন সবচেয়ে বেশি ম্যাচ। আর মাত্র দুটি ম্যাচ খেললেই প্রথম খেলোয়াড় হিসেবে ১০০টি টি-টোয়েন্টি খেলার মাইলফলক গড়তে পারবেন আফ্রিদি। তবে সেই সুযোগ তিনি পাবেন কি না, তা এখনো অনিশ্চিত। বল হাতেও আফ্রিদি দাঁড়িয়ে আছেন অনন্য এক মাইলফলকের সামনে। আর মাত্র তিনটি উইকেট পেলেই টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারবেন এই লেগস্পিনার। ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতেও আফ্রিদি করেছেন ১৪০৫ রান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে