,

সিরিজ কভার করতে বাংলাদেশে আসছেন নাসের হুসেন

200452nasirস্পোর্টস ডেস্ক : গত জুলাইয়ে লর্ডসে ১৫০ ফুট উঁচুতে ওঠা বল ক্যাচ নিয়ে গিনেস রেকর্ড অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তোলেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। সম্প্রতি খেলেছেন মাস্টার্স ক্রিকেট লিগও। ইংল্যান্ডের সেরা এ ব্যাটসম্যান এখনো টুকটাক খেলে যাচ্ছেন তা বলাই যায়!

তাহলে কি বাংলাদেশ সফরে আবারও ব্যাট-প্যাড নিয়ে মাঠে নামবেন নাসের হুসেন। ৪৮ বছরে অবসর ভেঙে ক্রিকেটে ফিরবেন? পাঠক বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ সফরে নাসের আসছেন তা নিজেই স্বীকার করেছেন তিনি। কিন্তু ক্রিকেট খেলবেন না। স্কাই স্পোর্টসের হয়ে সিরিজটি কভার করতে বাংলাদেশে আসবেন ইংল্যান্ডের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

এ বিষয়ে ডেইলি মেইলে নিজ কলামে নাসের হুসেন লিখেছেন,‘আমি বাংলাদেশে যাচ্ছি সিরিজটি কভার করার জন্য এবং এখন পর্যন্ত কোনো কিছুই বুকিং দিইনি। খুব খারাপ একটা দিক হচ্ছে আমরা সবাই পৃথিবীর যেকোনো জায়গায় হুমকির শিকার হতে পারি। এটা লর্ডসেও হতে পারে এবং যে জায়গায়টিকে আমরা নিজেরা নিরাপদ বলছি, সেখানেও হতে পারি।’

তিনি আরো বলেন, ‘আপনি যদি বাংলাদেশকে “না” বলে দেন তাহলে আপনার নিরাপদ জায়গাটি কোথায়?’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা