,

হোটেল থেকে কোহলির পোশাক চুরি

195412koholiস্পোর্টস ডেস্ক : চুরি হয়ে গেল বিরাট কোহলির পোশাক! ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কোহলি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের মুখেই জানিয়েছেন সেই চুরির খবর। একটি অনুষ্ঠানে যোগ দিতে কোহলি সম্প্রতি উত্তর-পূর্বাঞ্চলের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই তাঁর পোশাক চুরি হয়ে যায়।

বিরাট কোহলি বলেছেন, ‘ঘটনাটা অবিশ্বাস্য মনে হলেও উত্তর-পূর্বাঞ্চলে একটি অনুষ্ঠানে গিয়ে হোটেল থেকে আমার বেশ কিছু পোশাক চুরি হয়ে গিয়েছে। মনটা খারাপ হয়ে গেলেও কিছু বলার নেই।’

যদিও তার পরেই সহজাত ভঙ্গিতে বিরাট যোগ করেছেন, ‘তবে আনন্দের খবর যে, সেই চোররা আমার নিজস্ব ব্র্যান্ডের পোশাক চুরি করেছে। ওরা সেটা ব্যবহার করলে খুশি হব।’

চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি। জোরকদমে চলছে জিমে শরীর চর্চা। তারও একটি ছবি তিনি পোস্ট করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। সেই ছবি পোস্ট করে কোহলি বলেছেন, ‘প্রত্যেকদিন সকালের এই সেশনটা আমাকে চাঙ্গা করে দেয়’।

এদিকে রাজস্থান ক্রিকেট অ্যাকাডেমিতে তরুণ ক্রিকেটারদের ট্রেনিং দিতে আসা প্রাক্তন ভারতীয় কোচ গ্যারি কার্স্টেন ভূয়সী প্রশংসা করেছেন কোহলির। তিনি বলেছেন, ‘‘ওর প্রতিভা নিয়ে কোনও সময়েই সংশয় ছিল না। কিন্তু অধিনায়ক হিসাবে ওর প্রতিটি সিদ্ধান্ত দেখে আমি মুগ্ধ। দলের বাকিদের কাছে এর চেয়ে বড় প্রেরণা আর কিছু হতে পারে না।’’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ