,

নতুম প্রেমে মজেছেন আনুশকা

anushak-srkবিনোদন ডেস্ক : আমস্টারডাম বিমানবন্দরে দেখা মিলল শাহরুখ খানের। সাথে ছিলেন অভিনেত্রী আনুশকা শর্মা। বিমানবন্দরে উপস্থিত বাকি মানুষজনের দিকে নজর দিলেন না দু’জনের কেউই। কাউকে বিশেষ পাত্তা না দিয়ে দু’জন একেবারে নিজেদের মধ্যে মগ্ন হয়ে গেলেন৷ ঠিক আর পাঁচটা প্রেমিক যুগলের মতো।

তবে কি প্রেম করছেন কিং খান এবং আনুশকা! নাকি প্রাথমিক পর্যায়ের মন দেওয়া-নেওয়া চলছে। কিন্তু এসব কিছুই হয়েছে অনস্ক্রিনে। পরিচালক ইমতিয়াজ আলির আগামী ছবি ‘দ্য রিং’এর শুটিংয়ের জন্য বর্তমানে প্রাগে রয়েছেন শাহরুখ ও আনুশকা। আর সেই ছবির শুটিংয়ের জন্যই এই দুই তারকাকে দেখা গিয়েছে বেশ অন্তরঙ্গ অবস্থায়। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক ইমতিয়াজ আলি নিজেও।

শাহরুখ খান যেখানে শুটিংয়ের ফাঁকে ছেলে আব্রামের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, অন্যদিকে আনুশকা হাজার ব্যস্ততার মাঝে ভক্তদের সঙ্গে তুলছিলেন সেলফি। সব মিলিয়ে শুটিং সেশন সকলেই বেশ উপভোগ করছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা