,

ক্রিকেটে দ্বিতীয় জনপ্রিয় দল বাংলাদেশ

t20-teamস্পোর্টস ডেস্ক : ক্রিকেটের অভাবনীয় সাফল্যে বাংলাদেশ দলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দেশের তরুণ সমাজ ক্রিকেট খেলার প্রতি বেশি আসক্তি থেকেই এই অবস্থা। আর স্যোশাল মিডিয়ার তথ্য বলছে, এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় জনপ্রিয় দল।

ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান ফলোয়ারের সংখ্যা ১০.৭ মিলিয়ন (১ কোটি ৭ লাখ)। যেখানে ফেসবুকেই আছে ৯৬ লাখ, টুইটারে ৯ লাখ ১৩ হাজার আর ইনস্টাগ্রামে ২ লাখ ফলোয়ার।

শীর্ষে অবস্থান করা ভারতের ফ্যান ফলোয়ার হলো ৩ কোটি ৮ লাখ। তৃতীয়তে আছে পাকিস্তান, যাদের ভক্তসংখ্যা ৬৮ লাখ। চতুর্থতে দক্ষিণ আফ্রিকা, যাদের ফ্যান ফলোয়ার ৪৮ লাখ। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় পাঁচ নম্বর দলটি হলো ইংল্যান্ড, ভক্তসংখ্যা ৩৭ লাখ। অস্ট্রেলিয়া আছে ছয় নম্বরে, তাদের ফলোয়ার ৩৬ লাখ। এরপর শ্রীলংকা ৩০ লাখ, ওয়েস্ট ইন্ডিজ ২৫ লাখ, নিউজিল্যান্ড ১৮ লাখ ও আয়ারল্যান্ডের ফলোয়ার মাত্র ৬ লাখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা