,

শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদ কামনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

mayআন্তর্জাতিক ডেস্ক : মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। রবিবার দেয়া এক শুভেচ্ছা বার্তায় সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে থেরেসা মে বলেন, ব্রিটেনসহ বিশ্বের মুসলমানদের জন্যে শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদ কামনা করছি।

থেরেসা মে বলেন, ব্রিটেনসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। এ সময়ে পরিবার ও বন্ধুবান্ধব এক হয়ে সব মুসলমান মিলিত হবেন প্রার্থনায়, ভোজন পর্বে। বিশ্বের প্রতিটি প্রান্তের মুসলিম সম্প্রদায় মিলিত হবেন একই বিশ্বাসে। ব্রিটেন বহু সাংস্কৃতিক স্পন্দনশীল মানুষের একটি দেশ, এ জন্য আমি গর্ব অনুভব করি। এ দেশের মানুষ বিভিন্নভাবে একে অন্যের সঙ্গে সংযোগ রেখে আমাদের জাতীয় জীবন সমৃদ্ধ করে চলেছেন। রাজনীতিতে ব্রিটিশ মুসলমানদের নতুনত্ব তৈরির চেষ্টা, দেখেছি মাল্টি মিলিয়ন পাউন্ডের ব্যবসা পরিচালনায় তাদের উদ্যম আমি দেখেছি।

থেরেসা মে আরো বলেন, মুক্তহস্তে দানের উদ্যম দেখে আমি বুঝতে পারি অসহায়ের প্রতি ব্রিটিশ মুসলমানদের সমবেদনা ও সহানুভূতি। অভিন্ন ইতিহাস, পারিবারিক সম্পর্ক ও অন্যের কষ্টে ব্যথিত হওয়ার মতো মনোভাবও বিশ্ব জুড়ে মানুষের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে