,

গরুর মাংস খাওয়ার অপরাধেই ধর্ষণ

27213-rapingamarআন্তর্জাতিক ডেস্ক : গরুর মাংস খাওয়ার অপরাধেই তাদের ধর্ষণ করা হয়েছে৷ ধর্ষণের দুই সপ্তাহ পর এই অভিযোগ করলেন হরিয়ানার মেওয়াটের গণধর্ষণ-কাণ্ডের অন্যতম অভিযোগকারিনী৷

এদিন দিল্লিতে মানবাধিকার কর্মী শবনম হাসমির উপস্থিতিতে পুলিশের সামনে নির্যাতিতা বলেন, ধর্ষণের আগে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে গো-মাংস তাঁরা খান কি না৷ দুই নির্যাতিতা না বলা সত্বেও নিস্তার পাননি বলে জানিয়েছেন৷

তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, গৌ-রক্ষক কমিটির সদস্যদের এই ঘটনার সঙ্গে কোনও যোগাযোগ নেই৷ আগস্ট মাসের ২৪ তারিখ মেওয়াটের গ্রামের বাড়িতে ২০ বছরের এক যুবতী ও তাঁর ১৪ বছরের খুড়তুতো বোনকে গণধর্ষণ করা হয়৷

যুবতীর কাকা-কাকিমাকে বেঁধে রেখে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা৷ মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের৷

ধর্ষণ ও খুনের অভিযোগে স্থানীয় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তরা প্রত্যেকই মদ্যপ ছিল বলে অভিযোগ৷ এলাকায় অসামাজিক কাজকর্ম করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে৷সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা