,

ফেসবুকের নতুন ফিচার

 

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : কিছু মানুষ ফেসবুক ব্যবহার করেন তাদের বন্ধুদের সঙ্গে কথা বলতে, যেখানে অনেক মানুষ অন্যের সঙ্গে কথা বলার পরিবর্তে সাধারণত ফেসবুক ব্যবহার করেন কী ঘটছে শুধু সেটা জানার জন্য।এছাড়া ফেসবুকে বন্ধুদের পোস্ট নিউজ ফিডে স্ক্রল করে খুঁজে খুঁজে দেখতে হয়। ফলে সব সময় কাছের বন্ধুদের সঙ্গে স্ট্যাটাসগুলো দেখাও সম্ভব হয়ে ওঠে না।

facebook20160911102603

সুতরাং ফেসবুক ব্যবহারকারীরা যাতে তাদের কাছের বন্ধুদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে পারে, সেজন্য ফেসবুক নিয়ে এসেছে নতুন ফিচার ‘হোয়াট ফ্রেন্ডস আর টকিং অ্যাবাউট’।

এই ফিচারের আওতায় কিছু কাছের বন্ধুর পোস্ট নিউজ ফিডে চ্যাট বক্সের মতো আলাদা একটি বক্সে প্রদর্শিত হবে। এতে নির্দিষ্ট বন্ধুদের পোস্টগুলো পর্যায়ক্রমে আসতে থাকবে এবং পোস্টে আসার কমেন্টগুলোর আপডেটও দেখা যাবে।

ফলে নিউজ ফিডে স্ক্রল করে আর কাছের বন্ধুদের পোস্ট খুঁজে দেখতে হবে না। আলাদা একটি বক্সে স্বয়ংক্রিয়ভাবে কাছের বন্ধুদের পোস্ট দেখা যাবে এবং দ্রুত লাইক, কমেন্ট করা যাবে।
ব্যবহারকারীরা যেন আরো বেশি করে নিজেদের মধ্যে যোগাযোগ করেন, সেটাকে উৎসাহিত করতেই নতুন এই ফিচার। ‘হোয়াট ফ্রেন্ডস আর টকিং অ্যাবাউট’ নামক এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। অর্থাৎ সীমিত সংখ্যক ব্যবহারকারী তা উপভোগ করতে পারছেন। সকলের জন্য কবে নাগাদ ফিচারটি উন্মুক্ত করা হবে, সে ব্যাপারে এখনো কোনো ঘোষণা দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে