,

কাঁদলেন জ্যাকুলিন ফার্নান্দেজ

 
বিনোদন ডেস্ক : ড্যান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখ লা যা সিজন-নাইন’ এর বিচারকের দায়িত্ব পালন করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।সম্প্রতি এ অনুষ্ঠানের অন্যতম প্রতিযোগী কারিশমা তান্নার নাচ দেখে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন ডিশুম অভিনেত্রী।

jaqueline_fernandez1473570822

অনুষ্ঠানে ‘ফ্যামিলি স্পেশাল থিম’ পর্বে মায়ের সঙ্গে পারফর্ম করেন কারিশমা। এবিসিডি-টু সিনেমার ‘মা তেরি চুনারিয়া’ গানের তালে তারা পারফর্ম করেন। আর এটি দেখে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন জ্যাকুলিন। পাশে ছিলেন বিচারক হিসেবে এ অনুষ্ঠানে তার সঙ্গী করণ জোহর এবং গণেশ হেজ। তারা এ অভিনেত্রীকে সান্ত্বনা দেন।

মানুষের জীবনে মায়ের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এ অভিনেত্রী বলেন, ‘আমি সপ্তাহের পর সপ্তাহ দেখছি দর্শক সারিতে বসে তোমার মা তোমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। মায়ের ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এখানে বাবা-মা ছেড়ে অনেক দূরে বসবাস করছি। আমি জানি এ জন্য তারা কত নির্ঘুম রাত পার করেন। কারণ আমি এখানে একা থাকি।’

কারিশমার মাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কারিশমা একজন বিজয়ী। এখন পর্যন্ত যেভাবে সে আপনাকে গর্বিত করে আসছে ভবিষ্যতেও করে যাবে। মেয়ের পাশে থেকে কীভাবে সব সময় তাকে সহযোগিতা করা যায় আপনি তার একটা অন্যতম দৃষ্টান্ত। আর এটি তাকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে