,

রাস্তায়ই সোনামণির সন্তান প্রসব

 
আন্তর্জাতিক ডেস্ক : দৃশ্যটি এ রকম- জাতীয় সড়কের ধারে খোলা আকাশের নীচে সদ্য প্রসব হওয়া সন্তানকে নিয়ে শুয়ে রয়েছেন মা, কাতরাচ্ছেন যন্ত্রণায়। পাশে বসে অসহায় আরও তিনটি ছোট ছোট সন্তান। পথচারী কেউ ফিরেও দেখছে না।এমনই এক অমানবিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকল ভারতের ঝাড়খণ্ডের লাতেহার। এই লাতেহারেই হেসলা গ্রামের সোনামণি জাতীয় সড়কের ধারে খোলা আকাশের নিচেই পুত্র সন্তানের জন্ম দিলেন। বহু কাকুতি মিনতিতেও তাকে ১০০ মিটার দূরের হাসপাতালে পৌঁছাতে এগিয়ে আসেনি কেউ।

sonamoni1473575581

আনন্দবাজার পত্রিকা জানায়, পূর্ণ গর্ভবতী সোনামণি তার তিন সন্তানের আধার কার্ড তৈরি করানোর জন্য হেসলা গ্রাম থেকে বের হন শুক্রবার দুপুরে। তার এক আত্মীয়া বলেন, ‘ওই শারীরিক অবস্থার কারণে ওকে একা একা, তিনটি বাচ্চাকে নিয়ে সদরে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু ও বলল, ওই দিনই ওকে যেতে বলা হয়েছে।’

স্বামী কাজে চলে যাওয়ায় অন্তঃসত্ত্বা সোনামণি একাই তিনটি বাচ্চা নিয়ে দশ কিলোমিটার হেঁটে লাতেহারে আসেন। কিন্তু ততক্ষণে সরকারি অফিসে কাজ বন্ধ হয়ে গিয়েছে। সন্ধ্যা নেমে যাওয়ায় বাড়ি ফেরার পথে তিনি জাতীয় সড়কের ধারে একটা গাছের নিচে আশ্রয় নেন।

রাত থেকেই তার শরীর বেশি খারাপ করছিল। ভোর বেলা তার প্রচন্ড প্রসব যন্ত্রণা ওঠে। পথচলতি সবার কাছেই তিনি হাতজোড় করে সাহায্য চান। কেউ এগিয়ে আসেনি। শেষে রাস্তার ধারেই তার বাচ্চা হয়ে যায়। শেষ পর্যন্ত কেউ হাসপাতালে খবরও দেয়। কোন লাভ হয়নি।

অবশ্য শেষপর্যন্ত পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, বরাতজোর বেঁচে গিয়েছেন সোনামণি ও তার সন্তান। কারণ, গত কয়েকদিন ধরে সেখানে টানা বৃষ্টি হচ্ছে। কিন্তু সে দিন ভোরে কোনো বৃষ্টি হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা