,

সাবান-তেলের পর এবার বাজারে রামদেবের জিনস!

ramdev_webআন্তর্জাতিক ডেস্ক : ভোগ্যপণ্যের দুনিয়ায় ‘স্বদেশি বিপ্লব’ নিয়ে এসেছে পতঞ্জলি! অন্তত এমনটাই দাবি ভারতের জনপ্রিয় যোগগুরু বাবা রামদেবের। কিন্তু শুধু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ভোগ্যপণ্যের সীমিত পরিসরেই সন্তুষ্ট থাকতে চান না তিনি। এবার তার নজর ভারতে পোশাকের বিশাল বাজারের উপর। দ্রুতই পোশাকের একটি নতুন ব্র্যান্ড নিয়ে হাজির হচ্ছেন রামদেব, যার পোশাকি নাম ‘পরিধান’। যেখানে মিলবে স্বদেশিয়ানার আবহে তৈরি জিনসের পাশাপাশি অফিসে পরে যাওয়ার উপযুক্ত পোশাকও।

‘পতঞ্জলি’ এখন শুধু এ দেশে নয়, বাংলাদেশ ও আফ্রিকাতেও কারখানা খোলার কথা ভাবছে। ধীরে ধীরে পতঞ্জলি সাম্রাজ্যের ডালপালা ছড়াবে ইউরোপ ও আমেরিকারের বাজারেও, এমনটাই আশা যোগগুরুর। যদিও রামদেবের দাবি, ওই ব্যবসায় তার কোন অংশীদারিত্ব নেই। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি খোলসা করেছেন, কীভাবে একটি নতুন পোশাকের ব্র্যান্ড বাজারে নিয়ে আসার চিন্তা তার মাথায় এল। রামদেব বলেছেন, “যোগাসনের উপযুক্ত পোশাক তৈরির দাবি নিয়ে কয়েকজন অনুরাগীরা আমার কাছে আসেন। তখনই আমি উপলব্ধি করি, শুধু যোগাসন কেন, কলেজ-অফিসেও পরা যাবে এমন পোশাক বাজারে আনব। বিদেশি সংস্থাগুলির হাত থেকে দেশবাসীকে পূর্ণ স্বাধীনতা দেব।”

তার ব্র্যান্ড, পুরুষ ও মহিলাদের জন্য সব রকম পোশাকের সম্ভার আনবে, বলেছেন রামদেব। তিনি স্পষ্ট জানিয়েছেন, শাড়ি-ধুতির মতো দেশি পোশাক নয়, জিনস-ফর্ম্যালও উৎপাদন করবে ‘পরিধান’৷ তার বক্তব্য, “আমি একজন সাধক বলে আধুনিকতাকে অগ্রাহ্য করতে পারি না। জিনস, ট্রাউজারও তৈরি করব আমরা।” সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে