,

টি–টোয়েন্টিতেও মুকুট হারালেন সাকিব

27170-boroপ্রথমবারের মতো ক্রিকেটের তিন সংস্করণেই বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার অনন্য কীর্তি ছিল সাকিব আল হাসানের। ‘ছিল’ বলতে হচ্ছে, গত ডিসেম্বরে টেস্ট অলরাউন্ডারদের চূড়া থেকে সাকিবকে সরিয়ে শীর্ষে ওঠেন রবীচন্দ্রন অশ্বিন।

আজ হারিয়েছেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ মুকুটটিও। তাঁকে সরিয়ে এক নম্বরে উঠেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের টি-টোয়েন্টির ‘নাম্বার ওয়ান’ অলরাউন্ডার হতে বড় ভূমিকা রেখেছে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। দুর্দান্ত ব্যাটিং আর নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ছাড়িয়ে গেছেন সবাইকে। ম্যাক্সওয়েলের রেটিং পয়েন্ট ৩৮৮, যেটি তাঁর ক্যারিয়ারসেরা। দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬। ৩১৯ পয়েন্ট নিয়ে তিনে সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।

টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রাজত্ব হারালেও ওয়ানডের শীর্ষস্থানটি এখনো ধরে রেখেছেন সাকিব।

টি-টোয়েন্টির শীর্ষ পাঁচ অলরাউন্ডারঃ-

র‍্যাঙ্ক
খেলোয়াড়
দল পয়েন্ট
১ গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া ৩৮৮
২ সাকিব আল হাসান
বাংলাদেশ ৩৪৬
৩ শহীদ আফ্রিদি পাকিস্তান ৩১৯
৪ মারলন স্যামুয়েলস ওয়েস্ট ইন্ডিজ ২৭৬
৫ মোহাম্মদ নবী আফগানিস্তান ২৭৪

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা