,

জেনে নিন তুলসি এবং মধুর মিশ্রণের যত স্বাস্থ্য উপকারিতা

27172-boroস্বাস্থ্য ডেস্ক : ঠান্ডা, কাশি অথবা সর্দি হলে তুলসির রস অথবা মধু খাওয়া প্রাচীনকাল থেকে চলে আসছে। তুলসি এবং মধুর আলাদা আলাদা স্বাস্থ্যগুণ থাকলেও এই দুটির সংমিশ্রণ স্বাস্থ্যের জন্য বেশ উপকারি। তুলসি পাতার রস এবং মধু দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চলুন জেনে নেওয়া যাক তুলসি এবং মধুর মিশ্রণের যত স্বাস্থ্য উপকারিতা।

১। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ-
তুলসি এবং মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। এর ভিটামিন এবং বিভিন্ন পুষ্টি উপাদান দেহে পুষ্টি যুগিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে।

২। ঠান্ডা দূর করতেঃ-
তুলসি ঠান্ডা দূর করতে বেশ কার্যকর, এটি কম বেশি সবাই জানি। তুলসি মধুর সাথে মিশে বিভিন্ন ইনফেকশন থেকে শরীরকে রক্ষা করে।

৩। অ্যালার্জি দূর করতেঃ-
তুলসি এবং মধুর অ্যান্টিসেপটিক উপাদান ত্বকের অ্যালার্জি দূর করতে সাহায্য করে। শুধু তাই নয় নিয়মিত পানে এটি শরীরে ভিতরে আল্যার্জি প্রতিরোধক তৈরি করে।

৪। বয়স ধরে রাখেঃ-
বয়স ধরে রাখতে কে না চায়, বলুন? তুলসি এবং মধুর অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন বয়স বৃদ্ধি কমিয়ে দেয়। ত্বকে বলিরেখা পড়া রোধ করে।

৫। শ্বাস প্রশ্বাসের সমস্যাঃ-
ঠান্ডা লাগলে তুলসী পাতার ব্যবহার আশীর্বাদের মতো কাজ করে। সর্দি, কফের সমস্যা এবং সাইনোসাইটিসের সমস্যায় যারা রয়েছেন তারা নিয়মিত তুলসি চা পান করলে শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকে মুক্তি পাবেন দ্রুত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা