,

৩৫ বছর পর আরাফাতে খুতবা দিচ্ছেন না গ্র্যান্ড মুফতি

grand_mufti_sheikh_abdul_আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৩৫ বছর ধরে আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান এবং নামিরাহ মসজিদে ইমামতি করে আসছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবুদল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ।

কিন্তু স্বাস্থ্যগত কারণে এবার আরাফাতের ময়দানে খুতবা প্রদান এবং নামিরাহ মসজিদে ইমামতি করতে পারছেন না তিনি।

শনিবার সৌদি গেজেট এক প্রতিবেদনে জানায়, স্বাস্থ্যগত কারণে গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ এবার খুতবা দিতে পারছেন না। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

গ্র্যান্ড মসজিদের ইমাম মুফতি সালিহ বিন হুমাইদ গ্র্যান্ড মুফতির স্থালাভিষিক্ত হতে পারেন। এছাড়া আরও দুটি নাম বিবেচনায় রয়েছে। তারা হলেন- ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ সালিহ আল-আশেইখ ও গ্র্যান্ড মসজিদের আরেক ইমাম আবদুল রহমান আল-সুদাইস।

১৯৮১ সাল থেকে প্রতিবছর হজের খুতবা দিয়ে আসছিলেন গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ। এছাড়া হাজীদের আরাফাতের ময়দানের অবস্থানের দিনে ‘একদিনের মসজিদ’ হিসেবে পরিচিত নামিরাহ মসজিদে তিনি ইমামতি করে আসছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা