,

বিশ্বসেরা গার্দিওলা, স্পেনসেরা সিমিওনে

 
স্পোর্টস ডেস্ক :মাঠে ফুটবলাররা নিজেদের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দেন। কিন্তু তাদের এই সাফল্যের নেপথ্যে থাকে কোচদের বিচক্ষণ ভূমিকা। ছকে আঁকা নানা কলা-কৌশল আর দূরদর্শি ভূমিকার মাধ্যমে প্রতিপক্ষ বধের সফল পরিকল্পনা আঁটেন তারা।
gardiola1473506005
খেলোয়াড়দের সঠিকে পথে রেখে সাফল্য এনে দেওয়ার বিচারে সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তের কোচদের পারফরম্যান্স বিবেচনায় এক জরিপ চালানো হয়েছে। সেই জরিপে র‌্যাঙ্কিংয়ের দৌড়ে এগিয়ে আছেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের প্রাক্তন সফল কোচ পেপ গার্দিওলা (৮২.৬০ পয়েন্ট)। আর জমজমাট স্প্যানিশ লিগে কোচদের দৌড়ে সেরা হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে।

‘কোচ রেপুটেশন র‌্যাঙ্কিং ডট কম’ নামে একটি ওয়েবসাইট সম্প্রতি এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এক্ষেত্রে কোচদের কৌশল, অভিজ্ঞতা এবং শিরোপা জয় বিভিন্ন ইস্যু বিবেচনায় আনা হয়েছে। নেতৃত্বগুণ, মাঠে ইশারা ভাষা এবং মিডিয়ার সামনে নিজেদের ঠিকভাবে উপস্থাপনশৈলীও এই র‌্যাঙ্কিং প্রকাশে বিবেচনায় রাখা হয়েছে।

স্প্যানিশ লিগে সেরা দুই ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের কোচদের পেছনে ফেলে সেরা হয়েছেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। নেতৃত্বগুণ, খেলোয়াড় ও অন্যদের সঙ্গে যোগাযোগের দারুণ ভূমিকার জন্য ১০০ থেকে ৭৮.৬ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগের সেরা কোচ হয়েছেন সিমিওনে। ৭৪.৩০ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় রিয়াল কোচ জিনেদিন জিদান। আর ৬৬.৩০ পয়েন্ট নিয়ে এই লিগের চতুর্থ অবস্থানে বার্সা কোচ লুইস এনরিক।

বিশ্বসেরা দশ কোচ
১. পেপ গার্দিওলা
২. কার্লো আনচেলত্তি
৩. ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি,
৪. দিয়েগো সিমিওনে
৫. ইউনাই এমেরি
৬. অ্যান্তোনি কোন্তে
৭. হোসে মরিনহো
৮. জিনেদিন জিদান
৯. জার্গেন ক্লিন্সম্যান
১০. লুইস এনরিক

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা