,

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের নতুন অধিনায়ক

 

স্পোর্টস ডেস্ক :৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের।
এই সফরে আসার জন্য খেলোয়াড়দের বাধ্য করছে না ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। যারা সফরে আসবে না তাদের জোর করা হবে না।সে কারণে ইংল্যান্ডের বেশ কিছু তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। তিনি আসছেন না বাংলাদেশ সফরে।

jos_buttler1473488115

সে কারণে এই সফরের জন্য ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে। বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলকে একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্ব বর্তাতে পারে সহ-অধিনায়ক জস বাটলারের কাঁধে।

তবে ইয়ান মরগান যদি শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত বদলান তাহলে বাটলারের বাহুতে অধিনায়কের আর্মব্যান্ড উঠবে না। অবশ্য স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এক সপ্তাহ আগেই মরগান বোর্ডকে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

তবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার সিদ্ধান্ত পুনঃরায় ভেবে দেখার সময় দিয়েছে। রোববার রাতের মধ্যেই মরগান তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এরপরই বাংলাদেশ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করবে বোর্ড।

ইংলিশ দলের সহ-অধিনায়ক বাটলার অবশ্য এর আগে একবার ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। সেটা গেল বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা