,

ঈদের দিন কোন হলে কোন সিনেমা

shakib-bubly-poriবিনোদন ডেস্ক : ঝুট-ঝামেলা শেষে ঈদের দিন বিকালে সবাই মিলে হলে গিয়ে সিনেমা দেখার মজাই আলাদা। এবারেও দর্শকদের ঈদ আনন্দকে নতুন মাত্রা দিতে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা।

ঈদের বিকালটাতে রঙ ছড়াতে এবার দেশজুড়ে মুক্তি দেয়া হচ্ছে তিনটি ছবি—রক্ত, বসগিরি আর শ্যুটার।

এর মধ্যে ঢাকার ৯টি প্রেক্ষাগৃহে চলবে পরীমনি অভিনীত বহুল আলোচিত ছবি ‘রক্ত’। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা, চন্দ্রিমাতে চলবে ছবিটি।

শাকিব খানের বিপরীতে সংবাদ পাঠিকা শবনম বুবলি অভিনীত সিনেমা ‘বসগিরি’ মুক্তি পাচ্ছে যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্স, অভিসার, বিজিবি, সৈনিক ক্লাব সাভার সেনানিবাসসহ ১০টি প্রেক্ষাগৃহে।

রাজধানীতে সবচেয়ে বেশি হল পেয়েছে শবনম বুবলির ডেব্যু সিনেমা ‘শ্যুটার’। সুনান মুভিজের ব্যানারে ছবিটি মোট ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ঢাকার বাইরেও বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের দর্শকরাও সিনেমাগুলো হলে গিয়ে উপভোগের সুযোগ পাবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা