,

মরগান নয়, ইংলিশদের নেতৃত্বে বাটলার

josbutlerস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগানের বদলে দলের নেতৃত্ব দেবেন দলের সহ-অধিনায়ক জস বাটলার।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের তথ্যমতে, বাটলারের নেতৃত্বে আগামী ৩০ সেপ্টেম্বর ইংলিশ ক্রিকেট দল ঢাকায় আসছে।

এদিকে গতকাল ও রোববার—এই দুই দিন বোর্ডের সঙ্গে চুক্তিভুক্ত খেলোয়াড়দের নিয়ে বৈঠক করছেন ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। বৈঠকে বাংলাদেশ সফরের ব্যাপারে খেলোয়াড়দের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। বৈঠক শেষে আজই জানা যেতে পারে কারা আসছেন বাংলাদেশ সফরে।

তবে বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা হবে ১৬ সেপ্টেম্বর।

সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সীমিত ওভারের তিনটি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা।

সিরিজের সূচি অনুযায়ী, ৭ ও ৯ অক্টোবর ঢাকায় শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।

একই ভেন্যুতে ২০ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। ২৮ অক্টোবর থেকে আগামী ১ নভেম্বর পর্যন্ত শেষ টেস্ট হবে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা