,

সিরিয়া নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের চুক্তি

 

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া গৃহযুদ্ধের পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর এবারই প্রথম এ নিয়ে দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র বড় ধরনের চুক্তিতে পৌঁছেছে।

syria1473475759

এ চুক্তি কার্যকর হবে সোমবার সূর্যাস্তের পর থেকে। সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে এ দিন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।
চুক্তি অনুযায়ী, বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে সামরিক হামলা চালাতে পারবে না সরকারি বাহিনী।সিরিয়ায় তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সিরীয় শাখা আল- নুসরা ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধ চালাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ কেন্দ্র গঠন করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্য বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে। জেনেভায় জন কেরি বলেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিরিয়া সরকার ও বিরোধী পক্ষ উভয়কেই আইন মানতে হবে।

ল্যাভরভ বলেছেন, তিনি সিরিয়া সরকারকে চুক্তির বিষয়টি অবহিত করেছেন এবং তারা শর্ত মানতে রাজি হয়েছে। এ চুক্তির আওতায় মানবিক সহায়তার বিষয়টিও উল্লেখ রয়েছে।

কেরি বলেছেন, এ চুক্তির ফলে অবরুদ্ধ সব এলাকায় এবং দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব হবে। আলেপ্পোও এ শর্তের আওতায় রয়েছে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার সাত দিন পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইএস এবং নুসরা ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধের জন্য যৌথভাবে মিশন চালু করবে। যার কাজ হবে সিরিয়ার সংস্কারপন্থি বিরোধীদের মধ্য থেকে সন্ত্রাসীদের খুঁজে বের করা। রাশিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাবে।

এ চুক্তির ফলে সিরিয়ায় রাজনৈতিক ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর সম্ভব হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা