,

কফিনে আটক রেখে ৭ বছর ধরে তরুণীকে ধর্ষণ!

imagesডেস্ক রিপোর্ট : মানুষ তার যৌন লালসা পূরন করতে কি পরিমান ভয়ংকর হতে পারে তা আবারও সামনে এলো। ক্যালিফোর্নিয়ায় ক্যামেরুন হুকার নামের এক ব্যক্তি কাঠের তৈরি একটি কফিনে আটকে রেখে ৭ বছর ধরে এক তরুণীকে ধর্ষণ করেছে।

ওই তরুণীর নাম কলিয়েন স্টান। ১৯৭৭ সালে ২০ বছর বয়সে অপহরণের শিকার হন তিনি। এরপর ১৯৮৪ সাল পর্যন্ত কলিয়েনকে একটি কাঠের বাক্সে বন্দি করে রাখেন ক্যামেরুন হুকার।

এই সাত বছরে কলিয়েনের ওপর চলে অমানবীক পাশবিক নির্যাতন। তাকে শুধু তখনই ওই কফিনের বাক্স থেকে বের করা হতো যখন তাকে ধর্ষণ করা হতো। ১৯৭৭ সালে রাস্তার পাশে হিচহাইকিং করছিলেন কলিয়েন। ঠিক ওই সময় ক্যামেরুন তার স্ত্রী জ্যানিয়েসের সঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন। পরে তারা কলিয়েনকে তাদের গাড়িতে তুলে নেন।

কলিয়েন তখন ভেবেছিলেন, তারা হয়তো ভালো মানুষ। কেননা তাদের সঙ্গে একটি শিশুও ছিল। কিন্তু ঘণ্টাখানেক পর তার বিশ্বাস ভেঙে যায়। ক্যামেরুন ছুরি বের করে ভয় দেখান কলিয়েনকে। এরপর তার হাত ও মুখ বেধে ফেলা হয়।

পরে কলিয়েনকে নিয়ে যাওয়া হয় ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে। সেখানে একটি কাঠের বাক্সে রাখা হয় তাকে। সেখানে শুধু ধর্ষণের সময় তাকে কফিন থেকে বের করা হতো। পরে ১৯৮৪ সালে ওই বন্দীদসা থেকে মুক্তি পান কলিয়েন। অবশ্য কলিয়েনকে সে সময় সহযোগিতা করেন ক্যামেরুনের স্ত্রী।

পরে ধর্ষণের অভিযোগে ক্যামেরুনের ১০৪ বছর জেল হয়। এদিকে, গোটা কাহিনী নিয়ে সিনেমা নির্মাণ করা হচ্ছে হলিউডে। ছবির নাম ‘গার্ল ইন দ্য বক্স’। শনিবার ছবিটির প্রিমিয়ার হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা