,

গণেশ চতুর্থীতে আরাধ্যার কাণ্ড!

awsharia-aradho-1বিনোদন ডেস্ক : বড় হচ্ছে আরাধ্য। এবার একটু একটু করে তাকে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান মা ঐশ্বরিয়া রাই বচ্চন।

এ কারণে গণেশ চতুর্থীর দিন আরাধ্যাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের একটি জনপ্রিয় পুজো মণ্ডপে। সঙ্গে ছিলেন ঐশ্বর্যার মা বৃন্দা ও ভাই আদিত্য রাই। মণ্ডপে পৌঁছে আরতি করেন বচ্চন বধূ। আরধ্যাও নাকি গণেশ বন্দনার মন্ত্র বলেছে।

সাদা সালোয়ার কামিজে ঐশ্বরিয়াও হলুদ-গোলাপী ঘাগরা চোলিতে আরাধ্যার সাজের মধ্যেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। এর আগে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, পুরো গায়ত্রী মন্ত্র জানে আরধ্যা। এবার গণেশ আরতিতেও মায়ের সঙ্গে সামিল হল জুনিয়র বচ্চন।

বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠের কথায়, ‘আরাধ্যার এখন চার বছর বয়স। এক বছর আগে থেকেই ঐশ্বরিয়া ওকে গণেশ বন্দনার মন্ত্র শিখিয়েছে। আরাধ্যা প্রায় পুরোটাই জানে এখন। এমনকী গণেশ চতুর্থীর আগে নানি বৃন্দা রাইয়ের সঙ্গে লাড্ডুও তৈরি করেছে।’

সব মিলিয়ে পরিবারের কনিষ্ঠ সদস্যকে সব দিক থেকে পারদর্শী করতে তৎপর বচ্চনরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা