,

উড়িষ্যায় সেতু থেকে বাস পড়ে নিহত ২১, আহত ৩০

27126-untitled-4আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যার আঙ্গুল জেলায় একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নিচে পড়ে ২১ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিজিপি কে বি সিং বলেন, দেউলিঝারির কাছে এই দুর্ঘটনা ঘটে। বুধ থেকে ছেড়ে আসা বাসটি আথামল্লিক যাওয়ার পথে পুরুনা মানিত্রিতে একটি সেতু থেকে পড়ে যায়। এই ঘটনায় ৪ নারীসহ ২১ জন প্রাণ হারিয়েছে এবং অপর ৩০ জন গুরুতর আহত হয়েছে।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক অবিলম্বে আহতদের সুচিকিৎসার জন্য জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন।

কর্মকর্তারা বলেন, বাসটিতে আথামল্লিক কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী ছিল। তাৎক্ষণিকভাবে বাসটি কি কারণে সেতু থেকে নিচে পড়ে গেল তা জানা যায়নি। তবে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

তারা আরো বলেন, ১৪ জন ঘটনাস্থলের মারা যায়। অবশিষ্টরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়।

পুলিশ জানায়, এই ঘটনায় বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি সেতু থেকে প্রায় ৪০ ফুট নিচে পড়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা