,

মদের লোভে ধর্ষকের কাছে শিশুকন্যাকে বিক্রি করল মা!

childঅনলাইন ডেস্ক : মাত্র ১০৪ টাকা ও এক বতল মদের লোভে ধর্ষকের কাছে নিজের ১০ বছরের মেয়ে শিশুকে বিক্রি করে দিল রাশিয়ার খাবারস্ক অঞ্চলের এক মহিলা। তাও আবার এক প্রেমিক ধর্ষকের কাছে।

সূত্রে জানা গেছে, ১০০ রুবল ( ভারতীয় মুদ্রায় ১০৪ টাকা ) এবং ভদকার লোভে এই কাণ্ড ঘটায় সে। ২৩ বছরের ধর্ষক শিশুটিকে পেয়ে নৃশংসভাবে ধর্ষণ করে। শুধু তাই নয়! শিশুটিকে যখন ধর্ষণ করা হচ্ছিল, তখন শিশুটির মা সামনে থেকে পুরো বিষয়টি দেখেছে।

ঘটনার পর এক পথচারী রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হলে ধর্ষণের প্রমাণও পাওয়া যায়। বর্তমানে খুবই আতঙ্কের মধ্যে রয়েছে শিশুটি।

এই ঘটনার পরে সেই মহিলা শিশুটিকে হাসপাতালে দেখতে আসলে আতঙ্কগ্রস্ত ছোট মেয়েটি মা’র সঙ্গে দেখা করতে অস্বীকার করে।

এদিকে ধর্ষককে পুলিশ গ্রেফতার করলে সে জানায়, শিশুটির মা’কে রীতিমতো টাকা দিয়েছে সে। আর সেই জন্য শিশুটির সঙ্গে যা ইচ্ছে করার অধিকার রাখে সে।

অন্যদিকে শিশুটির মা গ্রেফতারের ঘটনা জানতে পেরে পুলিশের হাত থেকে বাঁচতে নিজের গ্রামে পালিয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা