,

পাঁচ দশকের রেকর্ড ডাকছে জিদানের রিয়ালকে

 
স্পোর্টস ডেস্ক :এ বছরের শুরুতে জিনেদিন জিদান যখন দায়িত্ব নিলেন, তখন রিয়াল মাদ্রিদ ছিল তীরহারা এক ভাঙা তরী। সেই ভাঙা তরীকে কী ক্যারিশমাতেই না নতুন করে গড়লেন ফরাসি কিংবদন্তি।অল্পের জন্য গত মৌসুমে লা লিগা শিরোপা জেতা হয়নি রিয়ালের। তবে চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা ঠিকই ঘরে তোলে ‘লস ব্লাঙ্কো’রা। সেবার লিগে শেষ ১২ ম্যাচের সবকটিই জেতে জিদানের দল।

real_madrid1473421795

এই মৌসুমেও এখন পর্যন্ত শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে। দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই জিতেছে। আর তাতেই পাঁচ দশকেরও বেশি পুরোনো এক রেকর্ড হাতছানি দিচ্ছে জিদানের রিয়ালকে।

রিয়াল মাদ্রিদ এর আগে লিগে টানা ১৫ ম্যাচ জিতেছিল ১৯৬০-৬১ মৌসুমে মিগুয়েল মুনোজের অধীনে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে ম্যাচটি জিতলেই মুনোজের রেকর্ড ছুঁয়ে ফেলবে জিদানের রিয়াল।

লা লিগায় সবচেয়ে বেশি টানা ম্যাচ জয়ের রেকর্ডটা বার্সেলোনার দখলে। ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে দলটি টানা ১৬ ম্যাচ জিতেছিল। শনিবার ওসাসুনার বিপক্ষে আর ১৮ সেপ্টেম্বর এসপানিওলের বিপক্ষে জিতলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার রেকর্ডও ছুঁয়ে ফেলবে রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা