,

টেক্সাসে স্কুলে বন্দুক হামলা

 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ব্রিউস্টার কাউন্টির আলপাইন হাই স্কুলে এ ঘটনা ঘটেছে।

texas1473351957

ব্রিউস্টার কাউন্টির অ্যাটর্নি জে স্টিভ হস্টনের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে স্কুলের ব্যান্ড হলে হামলা চালানো হয়। তবে হামলায় নিহত ব্যক্তি স্কুলের শিক্ষার্থী কি না এ ব্যাপারে তিনি কিছুই জানাননি।

ব্রিউস্টার কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, হামলায় দুই বন্দুকধারী অংশ নিয়েছিল। তারা দুজনই হামলার পর পালাতে সক্ষম হয়েছে।

আলপাইন হাই স্কুলের ছাত্র সংখ্যা ২৮০ জন। পুলিশি অভিযানের পরিপ্রেক্ষিতে সকাল ৯টা ৪০ এ স্কুল থেকে শিক্ষার্থীদের একে একে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা