,

ওয়ানডে ক্রিকেটে যেসব পরিবর্তন আসতে পারে

 

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করে ফেলার পরিকল্পনা ভেস্তে গেলেও ওয়ানডেতে কাঠামোগত বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।অক্টোবরে ডারবানে পরবর্তী বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে এসব নিশ্চিত করেছেন।

icc1473416732
নতুন নিয়মে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজগুলো হবে ২০২৩ বিশ্বকাপের জন্য অলিখিত একটা বাছাইপর্ব। আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পাওয়া ১৩টি দেশ তিন বছরে একে অন্যের সঙ্গে অন্তত একটা করে সিরিজ খেলবে। বিশ্বকাপে কারা খেলবে সেটা ঠিক হবে এই সিরিজগুলোর ফলের হিসাবে। শেষ বছরে যেসব দল বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে না, তারা নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে।

একইভাবে টি-টোয়েন্টিতেও এই ধরনের পদ্ধতি চালু হতে পারে। তখন প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে তিন ম্যাচের করে। আর নতুন এই পদ্ধতি চালু হলে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মতো ছোট দলগুলো আরো বেশি সীমিত ওভারের ম্যাচ খেলার সুযোগ পাবে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ পাবে।

একটি পরিবর্তন আসছে টেস্ট চ্যাম্পিয়নশিপেও। নতুন নিয়মে এখনকার এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) বহাল থাকছে। দুই বছর পর পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল মুখোমুখি হবে। সেখান থেকে নির্ধারণ করা হবে চ্যাম্পিয়ন। সেটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার সম্ভাবনাই বেশি। এটি চালু হতে পারে ২০১৯ সালের দিকে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, ‘সকল বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটের উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছে। এর সেরা সমাধান টেস্ট চ্যাম্পিয়নশিপ।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘এটা পরিষ্কার যে, কিছু সদস্য দেশ দুই স্তরের টেস্ট ক্রিকেট কাঠামোতে সমর্থন দেয়নি। তাই বিদ্যমান র‍্যাঙ্কিংয়ে একটি টেস্ট চ্যাম্পিয়ন বিকাশে আমাদের ভিন্ন উপায় বের করতে হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে