,

জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না: হানিফ

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেয়া হয়েছিল। বঙ্গবন্ধুর সমপর্যায়ে জিয়াউর রহমানকে আনার জন্য স্বাধীনতা পদক দেয়া হয়েছিল। তাকে স্বাধীনতা পদক দেয়া যে ভুল ছিলো। বর্তমান সরকার সেই ভুলটা সংশোধন করেছে।

hahif20160824204229

শুক্রবার দুপুর ২টায় কুষ্টিয়ার নিজ বাড়িতে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘জিয়াউর রহমানের স্বাধীনতা পদক পাওয়া প্রসঙ্গে’ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, জিয়াউর রহমান যে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না সেটার পক্ষে অজস্র প্রমাণ রয়েছে। তিনি দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধী মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন সাড়ে ১১ হাজার রাজাকার আলবদরদের মুক্ত করে দিয়েছিলেন।

তিনি বলেন, পাকিস্তানের চেতনা বাস্তবায়নের জন্য জিয়াউর রহমান সে সময় কাজ করেছিলেন। বিএনপি তার দলের নেতাকে মুক্তিযুদ্ধের পক্ষে বড়কাণ্ডারি প্রতিষ্ঠা করার জন্য মিথ্যাচারের আশ্রয় নিয়ে স্বাধীনতা পদক দিয়েছিলো।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজাল আলী খানসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা