,

‘পদক সরিয়ে সরকার নিজেই ছোট হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে কিংবা জিয়ার কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করে সরকার নিজেই নিজেকে ছোট করছে, সংকীর্ণ করছে। এসব কর্মকাণ্ডের ফলে সরকার নিজেই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

mirza_fakhrul_50253

জাতীয়তাবাদী মহিলা দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

সরকার জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার স্বাধীনতা পদক বাতিল করেছে। জাদুঘর থেকে সেই পদকও সরিয়ে নেয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল বলেছেন, জিয়ার কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে নেয়া হবে।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় গণবিরোধী সরকার, মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে যাওয়া সরকার স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পদক সরিয়ে নিয়েছে। গতকালও একজন মন্ত্রী কবর সরিয়ে নেয়ার হুমকি দিয়েছেন।’

তিনি বলেন, পদক বা কবর সরিয়ে জিয়াকে ছোট করা যাবে না। কেননা তিনি ১৬ কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন।

এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা