,

লন্ডনের শীর্ষ প্রভাবশালীদের তালিকায় টিউলিপ

নিজস্ব প্রতিবেদক : লন্ডনের শীর্ষ এক হাজার প্রভাবশালীর তালিকায় স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ চার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক টুইটে ব্রিটেনের লেবার দলের এমপি টিউলিপ সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
tulipsiddiq_50288
দৈনিক ইভনিং স্টান্ডার্ড পত্রিকা এ তালিকা প্রকাশ করেছে। প্রতিবছর মোট ৩২টি ক্যাটাগরিতে পত্রিকাটি প্রভাবশালী ব্যক্তিত্বকে নির্বাচিত করে। প্রিন্স চার্লসের উপস্থিতিতে লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় তালিকাটি প্রকাশিত হয়। ওই তালিকায় প্রভাবশালী রাজনীতিবিদদের ক্যাটাগরিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে, পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের মতো ব্যক্তিদের পাশে স্থান পেয়েছেন টিউলিপ সিদ্দিক।

ফেসবুকে অন্য একটি পোস্টে টিউলিপ সিদ্দিক বলেছেন, ‘শীর্ষ প্রভাবশালীর তালিকায় স্থান দেয়ায় নিজেকে আমি সম্মানিত মনে করছি।’

তালিকায় স্থান পাওয়া অন্য বাংলাদেশি বংশোদ্ভূতরা হলেন- বেথনালগ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী, প্রখ্যাত বাংলাদেশি-ব্রিটিশ নৃত্যশিল্পী আকরাম খান ও মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল হারুন খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা