,

সেরেনা উইলিয়ামসের স্বপ্নভঙ্গ

photo-1473404363স্পোর্টস ডেস্ক : স্টেফি গ্রাফকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি ছিল সামনে। কিন্তু সেরেনা উইলিয়ামসের স্বপ্ন সেমিফাইনালেই ভেঙে চুরমার। ইউএস ওপেনের শেষ চারের লড়াইয়ে পরাস্ত মার্কিন তারকা। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে হেরে এবারের মতো ইউএস ওপেনকে বিদায় জানিয়েছেন সেরেনা। ম্যাচের ফল ৬-২, ৭-৬ (৭/৫)।

মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট—২৪টি। ২২টি শিরোপা জিতে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন গ্রাফ ও সেরেনা। ইউএস ওপেনে সাফল্য পেলে সেরেনা ছাড়িয়ে যেতেন জার্মান কিংবদন্তিকে; কিন্তু তা হয়নি। উল্টো র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। সেরেনাকে পেছনে ফেলে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার এখন টেনিস র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে। অন্য সেমিফাইনালে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে ৬-৪, ৬-৩ গেমে হারানোয় শীর্ষে ওঠার আনন্দ নিয়ে শিরোপা লড়াইয়ে নামবেন কেরবার।

গত বছর তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেও এবার শুধু উইম্বলডন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সেরেনাকে। শেষ চারে হারের জন্য তিনি দায়ী করেছেন হাঁটুর ব্যথাকে, ‘বাঁ হাঁটুর গুরুতর সমস্যা আমার খেলায় প্রভাব ফেলেছিল। আজকের ম্যাচের মতো এত ভুল জীবনে খুব বেশি করিনি। বিশেষ করে এই টুর্নামেন্টে তো করিইনি। অনেক সাধারণ শট খুব সহজেই নিতে পারতাম আমি। আসলে হাঁটু নিয়ে যতটা চিন্তা করেছি, শট নিয়ে ততটা করিনি। এ জন্য শুধু নিজেকেই দোষ দিতে পারি।’

অবশ্য টুর্নামেন্টের দশম বাছাই প্লিসকোভার প্রশংসায়ও কার্পণ্য করেননি সেরেনা, ‘ক্যারোলিনা আজ দুর্দান্ত খেলেছে। আমার মনে হয়, সে একটু খারাপ খেললে আমার হয়তো সুযোগ থাকত।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা