,

সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৪০

trainroofসিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী ষ্টেশনের কাছে ডিস ও টেলিফোন এক্সচেঞ্জের (টিএন্ডটি) তারে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে অন্তত ৪০জন আহত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মনসুর আলী ষ্টেশনে প্রবেশ করতে থাকে। ট্রেনটি ষ্টেশনে প্রবেশের মুহুর্তে রেললাইনের উপর দিয়ে টাঙানো ক্যাবল নেটওয়ার্ক ও টেলিফোন এক্সচেঞ্জের তারে জড়িয়ে ছাদে থাকা যাত্রীদের অনেকে ট্রেন থেকে পড়ে যায়। এতে কেউ নিহত না হলেও অনেকের হাত-ভেঙে গুরুত্বর আহত হয়েছেন।

তবে ট্রেনটি ষ্টেশনে প্রবেশকালে স্পীড কম থাকায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। আহতদের সিরাজগঞ্জ সদরসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা