,

আত্মবিশ্বাসী তাসকিন-সানী

 

স্পোর্টস ডেস্ক : ব্রিসবেনে গতকাল দুজনই বোলিং অ্যাকশন বৈধতার সার্টিফিকেট পেতে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে দুজনই নিজেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্তুষ্ট। ভালো ফলের প্রত্যাশায় রয়েছেন তারা।

taskin_sunny1473388252

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাসকিন আহমেদ এবং দুপুর ২টায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আরাফাত সানী। পরীক্ষা দেওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ছবির সঙ্গে তাসকিন লিখেন,‘পরীক্ষা শেষ, এবার ফলের অপেক্ষা’। ফেসবুকে সানীর ছবি পাওয়া গেছে পরীক্ষার আগে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খান জানালেন দুজনের পরীক্ষায় কোনো সমস্যা হয়নি।

‘কোচের সঙ্গে আমার কথা হয়েছে। দুজনের পরীক্ষাই ভালোভাবে হয়েছে। তাসকিনের সঙ্গেও কথা বলেছি। ও প্রথমে একটু টেনশনে থাকলেও কোনো সমস্যা হয়নি’-বলেছেন সাব্বির।

কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হাথুরুসিংহে বিসিবিকে জানিয়েছেন, পরীক্ষার ফল অনেক সময় ১০-১২ দিনের মধ্যে পাওয়া যায়। আগে পরীক্ষার জন্যে অপেক্ষা করেছিলেন তাসকিন-সানী। এবার ফল পেতে তাদের অপেক্ষা।

আগামী ১১ সেপ্টেম্বর দুজনের দেশে ফেরার কথা রয়েছে। কোচ হাথুরুসিংহে ১৮ সেপ্টেম্বরের আগে এসে পৌঁছবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা