,

ফ্রান্সে জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে তিনজন নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :ফ্রান্সে একটি গাড়ি ভর্তি গ্যাস ক্যানিষ্টার পাবার পর জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে তিনজন নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।গ্রেপ্তার তিনজনই উগ্রপন্থী বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ।
এদিকে, সন্দেহভাজন একজনকে আটক করতে গেলে একজন পুলিশ ছুরিকাঘাতের শিকার হন। এ ঘটনায় মোট সাতজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে কোয়ে দ্য মন্টাবেল্লোতে হ্যাজার্ড লাইট জ্বালানো এবং নম্বর প্লেট বিহীন ঐ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

_91077808_78c5c432-9799-4fc9-b92a-aa4c5194da3e

এখান থেকে কয়েক মিটারের মধ্যেই রয়েছে নটর ড্যাম ক্যাথেড্রাল, যেখানে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে আসেন।
গাড়িটি থেকে পুলিশ অনেকগুলো গ্যাস ক্যানিষ্টার এবং আরবি হরফে লেখা কিছু কাগজপত্র উদ্ধার করে।
এরপরই তিনজন সন্দেহভাজন নারীর খোঁজে অভিযান শুরু করে পুলিশ। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য ছুরিকাঘাতের শিকার হলে পুলিশ গুলি ছোড়ে।
এরপর ঐ তিনজন নারীকে গ্রেপ্তার করা হয়, যাদের একজন গাড়িটির মালিকের মেয়ে। তাকে এখন নিরাপত্তা হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা শীঘ্রই জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছিল। তদন্ত কর্মকর্তারা সম্ভাব্য হামলা ঠেকাতে দ্রুততার সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০জন মানুষ নিহত হবার পর থেকেই দেশটিতে জরুরী অবস্থা জারি রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা