,

‘জিয়ার স্বাধীনতা পদক ফিরিয়ে দেয়া হবে’

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপি আবার ক্ষমতায় আসবে এমন আশা ব্যক্ত করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সেই সময় জিয়াউর রহমানের স্বাধীনতা পদক আবার ফিরিয়ে দিয়ে জাতীয় জাদুঘরে তা প্রতিস্থাপন করা হবে।

07_bnpbriefing_260513

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মুক্তি’র দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ প্রতিবাদ সমাবেশর আয়োজন করে।

তিনি বলেন, বলেন, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জিয়াউর রহমানকে বীর উত্তম পদে ভূষিত করেন শেখ মুজিবুর রহমান। এরই অবস্থান ধরে জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেওয়া হয়। স্বাধীনতা পদক বাতিল করে আজকে জাদুঘর থেকে এ স্বাধীনতা পদক অপসারণ করা অর্থ হচ্ছে, তা দেশের স্বাধীনতাকে অপসারণ করার সমান।

দলটির এ ভাইস চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী আপনি যেসব দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন এর পর ভবিষ্যতে আপনার দলের নেতাকর্মীদের জন্য ভাল হবে না।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ সব নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি করেছেন শামসুজ্জামান দুদু।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলেরর সভাপতি মুহাম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব খাইরুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা